মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের চৌদ্দগ্রাম পৌরসভা শাখার যুব বিভাগের সেটাপ আজ (শুক্রবার) পৌর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৫-২০২৬ সেশনের জন্য মোঃ রবিউল করিম শামীমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মাসুমকে সেক্রেটারী মনোনীত করা হয়েছে। বিগত সেশনেও তারা উক্ত দায়িত্ব পালন করেছেন। পৌর জামায়াতের যুব বিভাগের সদস্যদের সাথে নিয়ে ইসলামী মূল্যবোধের আলোকে আন্দোলনকে আরো গতিশীল করে সঠিক দায়িত্ব পালনে সচেষ্ট হবে বলে সকলে তাদের নিকট প্রত্যাশা করে।