এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে সাংবাদিক আবদুল মান্নান রানার দুই পা কেড়ে নেয়া অপর ড্রাম ট্রাক অবশেষে উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনের জীবন ও কেড়ে নিলো!
অথচ, দেখার কেউ না থাকায় মীরসরাই সহ সমগ্র উত্তর চট্টগ্রাম ব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধাবড়িয়ে চলাচল করে অনেক প্রাণহানি ঘটিয়ে চলেছে। ওই ড্রাম ট্রাক গুলো আর কতো জনের জীবন ও শরীরের অঙ্গ কেড়ে নিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙবে?
প্রাপ্ত তথ্যে জানা গেছে, যুবদল নেতা কামাল উদ্দিন ২২ মার্চ (বৃহস্পতিবার) বাদ জোহর নিজের গাড়ি (প্রাইভেট কার) নিজে ড্রাইভ করে নিজের এলাকা বড় তাকিয়া বাজার থেকে ইকোনমিক জোনে ব্যাক্তিগত কাজে গিয়ে জোন এলাকায় পৌঁছে সড়কের পাশে গাড়ি দাড় করিয়ে ড্রাইভিং সিটে বসারতাবস্থায় অন্যের সাথে মোবাইলে কথা বলারতাবস্থায় আকস্মিক ভাবে একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে এসে তার প্রাইভেট কার টিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
এসময় কারটি দুমড়ে মুচড়ে গাড়িতে আটকা পড়ে মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। প্রত্যক্ষদর্শী লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে যুবদল নেতা কামাল উদ্দিনকে অনেক কষ্টে গাড়ি থেকে বের করে প্রথমে মীরসরাই সদরস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত চট্টগ্রাম শহরের এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে যুবদল নেতা কামাল উদ্দিন এর সতীর্থরা ধাবমান রতাবস্থায় তাকে চাপা দেয়া হন্তারক ড্রাম ট্রাকের চালককে আটক করেন

এ সময় ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশ জনরোষের কবল থেকে উক্ত ড্রাম ট্রাখের চালককে তাদের নিয়ন্ত্রণে এনে থানায় নিয়ে যায়।ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি কোনো ব্যাক্তি বিশেষের ইন্ধনে তাকে চাপা দিয়ে হত্যা করা হয় তা খতিয়ে দেখার জন্য মীরসরাই উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ দলের অপরাপর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জোর দাবি জানিয়েছেন।মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন এর একান্ত বিশ্বস্ত রাজনৈতিক দলীয় নেতা ছিলেন উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিন।

যুবদল নেতা কামাল উদ্দিন নিহত হওয়ার খবর সংসদ অধিবেশন চলাকালীন সময়ে সংসদ কক্ষে থাকাবস্থায় তিনি অশ্রু সজল হয়ে পড়েন। সংসদ অধিবেশন চলাকালে সংসদে থাকার কারণে তার একান্ত রাজনৈতিক শীর্ষ যুবদল নেতা কামাল উদ্দিন এর পাশে থাকতে না পারার জন্য তিনি ব্যাথিত ও মর্মাহত।নুরুল আমিন এমপি যুবদল নেতা কামাল উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি তার শোকাভিভূত পরিবারের সবার প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন।