সংবাদ:
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী আব্দুস ছালাম ভুইয়া, আহবায়ক সদস্য, গাজীপুর মহানগর যুবদল ও সাবেক যুগ্ম আহবায়ক, গাছা থানা যুবদল।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় তিনি দেশবাসীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং নতুন বছরের সূচনায় সকলের মঙ্গল কামনা করেন।