সাকিল আল ফারুকী 

“আগামী প্রজন্ম গড়ে উঠুক জ্ঞান অর্জন ও মেধা বিকাশের মাধ্যমে”—এই প্রত্যাশা ব্যক্ত করে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী

তিনি দৈনিক যুগের সাক্ষী পত্রিকার কে,এক শুভেচ্ছা বার্তায় বলেন, পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের মেধা, মনন ও নৈতিক শিক্ষার বিকাশের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাই এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি তিনি দোয়া ও শুভকামনা জানান।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন আত্মবিশ্বাস ও সততার সাথে পরীক্ষায় অংশ নেয় এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে—এই প্রত্যাশা সবার। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান, শিক্ষার্থীদের মানসিকভাবে সাহস ও সহযোগিতা প্রদান করতে।

শেষে তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।