স্টাফ রিপোর্টঃ
গাজীপুরে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ত্যাগী নেতৃত্ব মূল্যায়নের দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে এস এম মোমিনুর রহমানকে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা স্পষ্টভাবে উঠে এসেছে।
গাজীপুর মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ত্যাগ ও আন্দোলনে সক্রিয় ভূমিকার ভিত্তিতে নেতৃত্ব নির্ধারণ করা হলে সভাপতি পদে এগিয়ে থাকবেন এস এম মোমিনুর রহমান। তিনি বর্তমানে গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক গাছা থানা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নেতাকর্মীরা জানান, মোমিনুর রহমান একজন কর্মীবান্ধব ও ত্যাগী নেতা। ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল দৃশ্যমান। মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, যা তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে।
তাদের মতে, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আন্দোলনে কারা সক্রিয় ছিলেন তা যাচাই করা কঠিন নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করলে মোমিনুর রহমানের অবস্থান শীর্ষে থাকবে বলেও তারা দাবি করেন।
Leave a Reply