1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার
২৫

মোঃ সজীব শেখ স্টাফ রিপোর্টার, 

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ডবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় লন্ডন স্কুল প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

নববর্ষের আনন্দকে ঘিরে আয়োজিত এ প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, নৃত্য, ছড়া ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে এবং অভিভাবকসহ স্থানীয়দের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

দিবস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সজীব শেখের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন, লন্ডন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাহেদুর রহমান ( বাবু )

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মা শান্তি নিবাস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি উদ্বোধক করেন কলমেশ্বর রোকেয়া সরণি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মোঃ আরিফ মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠক বি.এম. আশিক হাসান, চিফ ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশ্ব বাঙালি বন্ধন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ ফয়জুল ইসলাম আরিফ সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাছা সাংবাদিক ক্লাব ও গাছা থানা প্রতিনিধি চ্যানেল এস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, মানবতার পাখি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার চিফ রিপোর্টার সাকিল আল ফারুকী।

আরো উপস্থিত ছিলেন , গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুস ছামাদ ও হাজী আব্দুল মান্নান; গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আজগর খাঁন (পিরু); দিবস ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ; গাছা থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ; কবি ও সাহিত্যিক ও দিবস ফাউন্ডেশনের উপদেষ্টা জনি সিদ্দিক; এবং লন্ডন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও দিবস ফাউন্ডেশনের পরিচালক মোঃ শাহেদুর রহমান বাবু।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost