1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

নরসিংদী ট্রাক শ্রমিক ইউনিয়নে অনিয়মের অভিযোগে সভাপতি জাহাঙ্গীর 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার
৩৫

 

 

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

 

নরসিংদী জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সভাপতি জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে জাহাঙ্গীর আলমের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাকে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অগঠনতান্ত্রিক কার্যক্রম, চাঁদাবাজি এবং পরিচয়পত্র সংক্রান্ত অনিয়মের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন মৃধা বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

এদিকে, ইউনিয়নের সাধারণ শ্রমিকদের মধ্যেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একাধিক সদস্যের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অনিয়মের কারণে সংগঠনের কার্যক্রমে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে স্বচ্ছতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় ফেডারেশন নির্দেশনা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো নতুন পরিচয়পত্র ইস্যু বা নবায়ন করা যাবে না। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।ঘটনাটি নিয়ে নরসিংদীর পরিবহন শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শ্রমিক সংগঠনের স্বাভাবিক কার্যক্রম দ্রুত পুনঃস্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost