সাকিল আল ফারুকী
অগ্রিম বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও নতুন আশার বার্তা নিয়ে আসে। পুরাতন বছরের সকল গ্লানি ও দুঃখ ভুলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তাই এ উৎসবকে ঘিরে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নতুন বছরের সূচনা করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
Leave a Reply