1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

দূর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আ.লীগের সভাপতি গ্রেফতার।

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার
৬১

রাজশাহীর (দূর্গাপুর) প্রতিনিধিঃ

রাজশাহীর দূর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আইনুদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। সে দূর্গাপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বহরমপুর গ্রামের মৃতঃ দাইমুদ্দিনের ছেলে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার ২ (অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।সূত্র মতে, গত ৩(সেপ্টেম্বর) হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগে থানায় মামলটি দায়ের করেন দূর্গাপুর উপজেলার চক-জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন। মামলার এজাহার সূত্রে জানাগেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দূর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আসামীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়।প্রসঙ্গত, আওয়ামী লীগের সময় ভোটকেন্দ্র দখল, হাটের টেন্ডার বাজি ও খাস পুকুর দখল করে কোটি টাকার বনে গিয়েছেন আইনুদ্দিন । আওয়ামী লীগের আমলে সে অন্যায় অত্যাচার, মারপিট, জুলুম নির্যাতন চালিয়েছেন এবং নিজে বানিয়েছেন টর্চার সেল। তার নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন, দূর্গাপুর উপজেলার নানান শ্রেণীর ও পেশার মানুষ এর মধ্যে উল্লেখযোগ্য বহরমপুর গ্রামের মৃতঃ আকবরের ছেলে রহিদুল, বদরুদ্দিন ওরফে বুদের ছেলে শাহজাহান, মৃতঃ আব্দুস সাত্তারের ছেলে উজ্জল, আজিমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম, আওয়াল, মঙ্গলের ছেলে নাজমুল। তার চাচাতো ভাই এনামুল শেখ’কে দুই বছর পূর্বে দূর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ইমারজেন্সি বিভাগে মাথায় শিলায় চলাকালীন সময়েও মারপিট করে। মেডিকেল গেটের বাইরে বসে থাকা তার চাচীকেও মারপিট করে জখম করেন।তার হাত থেকে রক্ষা পায়নি তার নিজের ভাই চয়েন উদ্দিন। সে বিএনপি করার কারণে তৎকালীন সরকারের সময় তার ভাই আইনুদ্দিন তাকে ধরে নিয়ে এসে মাদ্রাসার মাঠে হাত পা রশি দিয়ে বেঁধে মারপিট করে নির্যাতন করেন। এমনকি থানার মধ্যে গোল ঘরে বসেও সাধারণ মানুষকে লাথি, মারপিট করতেন। তিনি আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী হওয়ার কারণে তার ভয়ে কেউ মুখ খুলতো না। এ ব্যাপারে দূর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এর সাথে কথা বলা হলে তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় দূর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতা আইনুদ্দিনকে আটক করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আটকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost