1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

কালীগঞ্জ দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা।

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার
৭৭

ওয়াদুদ আহমেদ মিলু  লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র ৭দিন বাকি রয়েছে। এরমধ্যেই লালমনিরহাটে কালীগঞ্জে মণ্ডপের সাজসজ্জাসহ সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছেন আয়োজক ও পূজা উদযাপন কমিটি। এদিকে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। উপজেলায় এবছরে ৯১টি মণ্ডপে দুর্গা প্রতিমা বসবে।সরেজমিনে দেখা যায়, চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া বাজার এলাকার কারিগররা কাদা-মাটি, খড়-কাঠ সংগ্রহ থেকে শুরু করে প্রতিমা তৈরি করছেন। সকাল থেকে রাত অবধি চলছে এই কার্যক্রম। যেন দম ফেলার সময় নেই কারিগরদের। শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে প্রতিমা। তবে রং, তুলির ও সাজসজ্জার দাম বেশি হওয়া ও প্রতিমা বানানোর মজুরি একটু কম পাওয়ায় চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে।প্রতিমা শিল্পী শ্রী সুজন দাস বলেন, ১৩ বছর যাবত প্রতিমা বানায়। দুর্গা প্রতিমা ছাড়াও সকল ধরনের প্রতিমা বানিয়ে থাকি। এবার তিনটা প্রতিমার কাজ করতেছি। ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকায় কাজ করি, সাথে দুই জন হেলপার আছে।লালমনিরহাট পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু দেবদাস রায় বাবুল বলেন, এবার অনেক বড় করে পূজার আয়োজন করা হচ্ছে। সব মিলিয়ে কালীগঞ্জ উপজেলায় মোট ৯১টি প্রতিমা গড়া হচ্ছে।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সর্বাত্মক সহযোগিতা করা হবে। পুলিশের টহল জোরদার করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে অনুরোধ সহ ইভটিজিং ও নারীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, প্রতিমা তৈরির স্থানসমুহ এবং পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost