তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে ০৭ এপ্রিল ২০২৬ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর উপপরিচালক জনাব মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সার্বিক নির্দেশনায় নরসিংদী পরিদর্শক মিজ সাহিদা বেগম এর নেতৃত্বে একটি রেইডিং টিম গঠন করে নরসিংদী মডেল থানাধীন জিরো পয়েন্ট এর সামনে রাস্তার উপর। অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ ০২ জন আসামী
১/ মোঃ সাখাওয়াত মোল্লা (৩৫), ২/মোঃ আব্দুল মোমেন (৪০) কে গ্রেফতার করা হয়। বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নেপাল দেব ও মাসুদ রানা মহোদয় আসামীদের প্রত্যেককে যথাক্রমে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০/-(৫০ ) টাকা করে মোট ১০০(একশত) টাকা অর্থদন্ড প্রদান করে নরসিংদী জেলা কারাগারে প্রেরন করেন।
প্রসিকিউশন- ১/ মিজ সাহিদা বেগম (পরিদর্শক)
Leave a Reply