1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

পবিপ্রবিতে বহিরাগতদের প্রবেশ ও কার্যক্রম নিষিদ্ধ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার
৯০

নেছার আহমেদ, পবিপ্রবি প্রতিনিধি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বহিরাগতদের প্রবেশ ও বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষার পরিবেশ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে বহিরাগতদের আড্ডা দেওয়া, আবাসিক হলে অবস্থান, মাদক সেবন, এবং কেন্দ্রীয় ও হল মাঠে ফুটবল খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে, অবৈধভাবে ওয়াইফাই ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়া, শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন এসব কাজে বহিরাগতদের কোনো ধরনের সহযোগিতা না করেন। ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) বহন করতে বলা হয়েছে।

শিক্ষার পরিবেশ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নিয়মিত টহল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং বহিরাগতদের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হবে।

এই নিয়মগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে এবং যেকোনো অনিয়মের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবগত করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost