1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

ব্যক্তিগত গুদামে মিললো সরকারি ৬০০ বস্তা চাল।

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার
৪৮

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটে কালীগঞ্জে ব্যক্তিগত গোডাউন থেকে সরকারি ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শুকানদীঘী বাজারে একরামুল হকের গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, কালীগঞ্জের ভোটমারি সরকারি খাদ্য গোডাউনের পরিদর্শক ফেরদৌস আলম গোপনে গোডাউন থেকে প্রায় ৪ কোটি টাকার চাল সরিয়েছে। পরে বিষয়টি জেনে ঊর্ধ্বতন কর্মকর্তারা গোডাউনে তদন্ত করে চাল খোয়া যাওয়ার বিষয়টি টের পায়। তারা ওই কর্মকর্তার সাথে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে চাল উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিয়ান পরিচালনা করা হয়। আজ দুপুরে উপজেলার সুকানদীঘী বাজারের পূর্ব পাশে ইকরামুল হকের গোডাউনে অভিযান চালিয়ে ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক জানান, ভোটমারি খাদ্য গোডাউনের কর্মকর্তা ফেরদৌস আলম গতকাল চার থেকে পাঁচটা গাড়ি দিয়ে গোডাউন থেকে সরকারি চাল বের করেছে, এমন খবর পেয়ে আমরা গোডাউনে যাই এবং এর সত্যতা পাওয়ার পরে এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি। থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। আজ কিছু চাল উদ্ধার করা হয়েছে।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, গতকাল রাতে খবর পাই ভোটমারী এলএসডি গোডাউন থেকে কিছু চালের বস্তা মিসিং হয়েছে। পরে সেই বস্তাগুলো উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। একপর্যায়ে একরামুলের হকের গোডাউন থেকে ৬০০ বস্তা প্রায় ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে গোডাউন মালিক একরামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট জেলা প্রতিনিধি মোবাইলঃ01829331121

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost