1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়মহান বিজয় দিবস ।

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার
১১০

মোঃ আলমগীর মোল্লা 

গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমূখর পরিবেশে ‘মহান বিজয় দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা স্তম্ভে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ রিপোর্টাস ইউনিটি ,উপজেলা মহিলা সংস্থা, পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিস, উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

বাঙালি অসীম বীরত্ব প্রদর্শন করে ৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে। ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় দিবস, বাঙালির অহংকার। ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় উপজেলা পরিষদ কমপ্লেক্র ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে উপজেলা শিশু পার্ক সংলগ্ন মাঠে উপজেলা বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ, উপজেলা সহকালী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর এ এলাহী। এ ছাড়া অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবূল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলঅ জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল হোসেন সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দুপুর ২ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন ও স্ব-স্ব ধর্মীয় উপাসনালয়ে প্রতিষ্ঠান প্রধানের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost