1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

বিদ্যুৎ থেকে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব অটোরিকশা চালক ঈমান আলী

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার
৪৯

এম এ সাকিব খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদী জেলার শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া ৫ নং ওয়ার্ডের নোয়াদিয়া কান্দাপাড়া এলাকায় সোমবার (২৩-০২-২০২৬) রাত আনুমানিক ০৭:২০ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রীসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেকেন্দর আলীর ছেলে ঈমান আলীর বসতঘরে হঠাৎ বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে। আগুনে খাট, সুকেছ, ফ্রিজ, নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে আশপাশের এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং পাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত ঈমান আলী একজন দরিদ্র ও অসহায় মানুষ। তিনি অটোরিকশা চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তার পরিবারের মাথা গোঁজার ঠাঁইসহ সর্বস্ব হারিয়ে চরম দুর্দশার মধ্যে পড়েছেন।স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2019, All rights reserved.
Design by Raytahost