1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৮ বার
৪৭

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ  জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গেল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণটি প্রদান করা হয়। প্রশিক্ষণটির আয়োজন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্প ও বাস্তবায়ন করে ইএসডিও।

দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শহীদুল্লাহ কায়সার, সিনিয়র সহকারী পরিচালক, ধান বীজ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), ঠাকুরগাঁও। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান ও আবু তালহা এবং মিডিয়া ব্যক্তিত্ব।

প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলা, পীরগঞ্জ উপজেলা ও রাণীশংকৈল উপজেলার ২৫ জন এগ্রো ডিলার ও বীজ ডিলার অংশগ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণে মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং তারা প্রশিক্ষণের এই অর্জিত জ্ঞান জিংক ধান বীজ ও গম বীজ বিক্রির ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে বীজ বিক্রির পরিমাণ আরো বৃদ্ধি করতে পারবেন এবং সহজেই চাষীদের হাতের নাগালে পৌঁছাতে পারবেন বলে তারা দৃঢ় ভাবে অঙ্গীকারবদ্ধ হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

© 2019, All rights reserved.
Design by Raytahost