1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৬ বার
৮০

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা, বুধবার, ১১মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ: দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে পেশাগত মর্যাদা, অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত ভূমিকা পালনের লক্ষ্যে এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এ্যাবজা) জোট পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকালে রাজধানীর মতিঝিল সিটি সেন্টার সংলগ্ন একটি রেষ্টুরেন্টে এ সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ্যাবজার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বিগত বছরের কার্যক্রম তুলে ধরে জোটকে গতিশীল করতে সকলের নিকট আহবান জানান। এ সময় জোট নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকরা নানা ধরনের চ্যালেঞ্জ, হয়রানি ও পেশাগত অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। এসব পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। একটি কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে এ্যাবজা জোট সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে।

এ সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (রেজি: ০৬/২০২২) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে আহ্বায়ক এবং বাংলাদেশ এডিটরস ফোরামের মহাসচিব ওমর ফারুক জালালকে সদস্য সচিব করে জোটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জোটের এ আহবায়ক কমিটিতে সদস্য সংগঠন হিসেবে বিভিন্ন জাতীয় ভিত্তিক সাংবাদিক সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ জোটে যারা রয়েছেন তারা হলেন জাস্টিস ফর জার্নালিস্টের পক্ষে মহাসচিব শাহিন বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার নির্ধারণী কমিটির সদস্য সচিব মনজুর হোসেন, টেলিভিশন এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অশোক ধর, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি সাব্বির আহমেদ রনি, লায়ন মো: নুর ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: নং ৪৬/২৪), বাংলাদেশ প্রেস ক্লাবের (রেজি নং ৯৮৭৩৬/১২) সভাপতি ফরিদ খান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (রেজি: নং ৭১৬১(৩৪৯)/৭) মহাসচিব এম এ মমিন আনসারী, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশিদ শাইন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদ ইকবাল, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের (রেজি: এস ১৪১৭) সভাপতি মো: দেলোয়ার হোসেন, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি টিএইচএম জাহাঙ্গীর, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বিথী মোস্তফা, নারী সাংবাদিক ঐক্য পরিষদের মারিয়া আক্তার, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব এম আর এ সুজন মাহমুদ, জাতীয় প্রেস কাউন্সিলের (রেজি: নং ০২৪৩৩৮) সাধারণ সম্পাদক শেখ শহিদুর রহমান পাভেল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন গাজী, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম রনি, নারায়নগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক এমএ মান্নান ভুঁইয়া, জুরাইন প্রেস ক্লাবের সভাপতি সালেহ আহমেদ সাহেল, শাহ মো: সরওয়ার জাহান, কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মীর, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি মো: সোহেল রানা, শহীদুল ইসলাম চৌধুরী, মহাসচিব, গ্রামীন সংবাদ সংস্থা, বিএম আশিক হাসান, মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি, মো: আনোয়ার হোসেন, সভাপতি, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম, কেএম আবুল হোসেন, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম, ফয়সাল আজম অপু, সভাপতি, সোনা মসজিদ প্রেস ক্লাব ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এ সংগঠনের জোটভুক্ত সদস্য।

নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় আগে সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, দেশের সাংবাদিক সমাজকে শক্তিশালী ও সংগঠিত করতে এ্যাবজা জোট একটি কার্যকর সমন্বয় প্ল্যাটফর্ম হিসেবে আগামীতে কাজ করবে।

নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করবে।সভা শেষে দেশের সাংবাদিক সমাজের কল্যাণ, পেশার মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়।

জোটের কার্যক্রম প্রসারের জন্য ৮ বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে স্থানীয় এবং আঞ্চলিক সাংবাদিক সংগঠনগুলো সদস্যপদ লাভ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

© 2019, All rights reserved.
Design by Raytahost