1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

মন্ডল গ্রুপের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি, ধারাবাহিক প্রতিবেদন পর্ব ১।

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার
৯০

নিজস্ব প্রতিবেদক।

দেশের শীর্ষস্হানীয় পোশাক শিল্প রপ্তানি কারক প্রতিষ্ঠান। মন্ডল গ্রুপের এমডি আব্দুল মমিন মন্ডলের বিরুদ্ধে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি অভিযোগ, ধারাবাহিক অনুসন্ধান চলছে,ক্রাইম ভিত্তিক জাতীয় সংবাদ সংস্থা ” ক্রাইম নিউজ এজেন্সি ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার ক্রাইম অনুসন্ধান টিমের সরেজমিনে অনুসন্ধানে বেড়িয়ে আসছে থলের বিড়াল!

অনুসন্ধানে জানাযায়, দেশের আলোচিত শীর্ষস্হানীয় পোশাক রপ্তানি কারক প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক জনাব আবদুল মমিন মন্ডল বয়সে তরুণ হলেও সে অত্যন্ত চতুর ও ধুরন্ধর প্রকৃতির লোক তার সকল অপকর্ম জায়েজ ও কালোটাকার বৈধতা দিতে সে কৌশলে আওয়ামিলীগের রাজনীতিতে সক্রিয় হন এবং সুকৌশলে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে তৎকালীন ক্ষমতাশীল আওয়ামিলীগের বিভিন্ন প্রভাবশালী মন্ত্রীদের সাথে সখ্যতা গড়ে তুলে হয়ে যান আওয়ামিলীগের প্রভাবশালী নেতা, এরই সুবাদে আওয়ামিলীগ সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৫ আসন থেকে এমপি নির্বাচিত হন।এর পরেই মহা দাপটের সাথে চলতে থাকে তার সকল অপকর্ম ও সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির কারবার।

সরেজমিন অনুসন্ধানে জানাযায়, ঢাকা, আশুলিয়া, সাভার, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় মন্ডল গ্রুপের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, যে গুলোর অধিকাংশই সরকারের রাজস্ব ফাঁকি, পরিবেশ দূষণ ও দখল করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমাদের অনুসন্ধানে,বেড়িয়ে আসছে ভয়ংকর সব তথ্য, অনুসন্ধানে আরও জানাযায় মন্ডল গ্রুপের নিজস্ব প্রতিষ্ঠানের জন্য ফেব্রিক্স ও এক্সোসরিজ আমদানির অনুমতি থাকলেও তারা এটাকে রাজস্ব ফাঁকি ও অবৈধ টাকা কামানের মেশিন হিসেবে ব্যবহার করছে।

নিয়ম অনুযায়ী আমদানিকৃত ফেব্রিকস ও এক্সোসরিজ নিজস্ব ফ্যাক্টরিতে ব্যবহার কথা থাকলেও তারা লোকাল বাজার ও বিভিন্ন গার্মেন্টস মালিকদের নিকট দ্বিগুণ বেশি দামে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, ফলে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব! বিশেষ করে ব্যাংক থেকে বায়ার কতৃক মাস্টার এলসিতে থাকা এক্সোসরিজ পন্য গুলো ব্যাক টু ব্যাক করে বিভিন্ন এক্সোসরিজ কোম্পানির কাছে নগদ টাকায় বিক্রি করে দেয়,

আমদানি, কাস্টমস ও ভ্যাট ট্যাক্স এড়াতে ছোট-বড় কোম্পানি গুলো মন্ডল গ্রুপের এই অবৈধ কর্মকান্ডে সাথে জড়িয়ে পড়েছে। ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর এসব অবৈধ কাজের মাস্টার মাইন্ড ক্ষ্যাত হিসেবে সক্রিয় থেকে সবকিছু মেনেজ করছেন আবদুল মমিন মন্ডলের বিশ্বস্ত সহযোগী ও আস্থা ভাজন আসাদুর রহমান সিকদার (পরিচালক), তার নেতৃত্বেই দীর্ঘদিনযাবত মন্ডল গ্রুপ সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানার জন্য বা বক্তব্য নেয়ার জন্য মন্ডল গ্রুপের অভিযুক্ত এমডি আব্দুল মমিন মন্ডল ও পরিচালক আসাদুর রহমান কে ফোন করে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্যেখ্য মন্ডল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ আমাদের হাতে চলে এসেছে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে, আমরা শীঘ্রই একটি সচিত্র প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করবো।

আমাদের হাতে আসা মন্ডল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধেও কর ফাঁকি সহ, দখল, দূষণ অনিয়মের বিভিন্ন অভিযোগ রয়েছে। তালিকা অনুযায়ী অনুসন্ধান অব্যাহত আছে।

মন্ডল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গুলোঃ

মন্ডল ফেব্রিক্স লি.

মন্টেক্স ফেব্রিক্স লি.

মন্ডল ইয়ার্ন ডাইং লি.

নিটেক্স ড্রেসেস লি.

আলিম নিট (বিডি) লি.

মন্ডল নিট টেক্স লি.

মন্ডল নিটওয়্যার লিমিটেড (আশুলিয়া)

কটন ফিল্ড (বিডি) লি.

অ্যাপোলো নিটওয়্যার (বিডি) লিমিটেড,

মন্ডল ইনটিমেটস লি.

ইকো ইনটিমেটস লি.

মার্ক সোয়েটার লিমিটেড

মনট্রিমস লিমিটেড

ট্রিমস ইন্টারন্যাশনাল (বিডি) লি.

মন্ডল স্পিনিং মিলস লি,

দেশের আলোচিত সমালোচিত ও রাজস্ব ফাঁকিবাজ ভূমি দস্যু আবদুল মমিম মন্ডলের বিষয়ে কারো কাছে কোন তথ্য থাকলে আমাদের অনুসন্ধান টিম কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব -১ আজ প্রকাশিত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost