1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম 

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার
৬৬

ঢাকা জেলা প্রতিনিধি মোঃ শান্ত খান 

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু এর পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম।

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর এক শুভেচ্ছা বাণীতে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম বলেন, দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না।

যে কোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সবার কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। সেই বাণীকে আত্মস্থ করেই দুর্গাপূজার উৎসবের আনন্দকে সকলে মিলে ভাগ করে নিতে হবে।

তিনি আরো বলেন, যুগ যুগ ধরে শারদীয় দুর্গাপূজা উপমহাদেশ ও বাংলাদেশসহ অন্যান্য ভাষাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সুদীর্ঘকাল ধরে এই ধর্মীয় উৎসবটি সাড়ম্ভরে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দুর্গাপূজা সবসময় উৎসবমুখর পরিবেশে পালিত হয়। যে কোনো ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধ জাগরিত করে।

গত সাড়ে ১৫ বছরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলোর জন্য পতিত শেখ হাসিনা সরকারকে দায়ী করে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম বলেন, ‘বিগত অবৈধ ও অগণতান্ত্রিক সরকার নিজেদের শাসন-শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারা এখনো সে চেষ্টা চালাচ্ছে। বিতাড়িত স্বৈরাচারের দুঃশাসনের ১৫ বছরে দেশে সংখ্যালঘু সম্প্রদায় বা তাদের ধর্মীয় স্থাপনার ওপর যে হামলাগুলো হয়েছে, সেগুলো যদি নিরপেক্ষভাবে পর্যালোচনা করি তাহলে আমরা দেখব, একটা হামলাও কিন্তু ধর্মীয় কারণে সংঘটিত হয়নি। বরং কথিত যে রাজনৈতিক দলটা, এদের হীন অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করাই ছিল এসব হামলার নেপথ্য কারণ। আমরা সবাই বাংলাদেশি- এটাই হোক আমাদের বড় পরিচয়। আমরা শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost