1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

টঙ্গী আব্দুল্লাহপুর সড়কের বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক গত একমাস আগেই নিউজ হয়েছে প্রচুর ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি তবুও কোনও মেরামতের পদক্ষেপ নেননি উপর মহলের কর্মকর্তারা।

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার
৫১

সাকিল আল ফারুকী

গাজীপুরের টঙ্গী ও উত্তরার আব্দুল্লাহপুর ঘেঁষে যাওয়া তুরাগ নদীর ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। এসময় একটি ট্রাক নদীতে পড়ে যায়।

এ ঘটনায় ময়মনসিংহগামী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

(২১’শে ডিসেম্বর শনিবার ) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

গত একমাস আগেই টঙ্গী ও আব্দুল্লাহপুর এর সংযোগ বেইলি ব্রিজ এর ৯৫ শতাংশ ঝুঁকিপূর্ণ জটিলতা নিয়ে নিউজ এবং লাইভ নিউজও হয়েছিল সাংবাদিক তরিক শিবলীর প্রতিবেদনে, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকায়, তবুও সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তার উপরমহলের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী ওই বেইলি ব্রিজে একটি ট্রাক ওঠে। এসময় ব্রিজটি হঠাৎই ভেঙে তুরাগ নদে পড়ে যায়।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ময়মনসিংহগামী লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ওই লেনের যানবাহন কামারপাড়া রোড হয়ে চলাচল করছে। এছাড়া ঢাকাগামী যানবাহন ফ্লাইওভারের ওপর দিয়ে দুই লেনে চলাচল করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের সহকারী কমিশনার (এসি/ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আকবর।

তিনি বলেন, টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিচ দিয়ে দুই লেনে দুইটি ব্রিজ ও একটি ফ্লাইওভার রয়েছে। নিচের দুইটি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী বেইলি ব্রিজটি তুরাগ নদের ওপর ভেঙে পড়ে। এ সময় একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে, তবে এতে হতাহত হয়নি। এই সড়কের ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করে যানবাহন ময়মনসিংহের দিকে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost