1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

দিবস ফাউন্ডেশনসহ চার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৯ বার
৪৬

সাকিল আল ফারুকী।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের টি অ্যান্ড টি কলোনি মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে চারটি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করে।

স্বেচ্ছাসেবী সংগঠন দিবস ফাউন্ডেশন, ডেল্টা যুব ও ক্রীড়া সামাজিক সংগঠন, বিডি ইউথ রেভ্যুলেশন এবং ফাইভ স্টার ফাউন্ডেশন-এর উদ্যোগে ২৫ রমজান প্রায় শতাধিক অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ডেল্টা যুব ও ক্রীড়া সামাজিক সংগঠনের সভাপতি প্রকৌশলী শেখ সাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিবস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সজিব শেখ এবং বিডি ইউথ রেভ্যুলেশন সামাজিক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ফুয়াদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান আহমেদসহ সদস্য সজিব, রাতুল, সফিকুল, রবিন, এনামুল, আশফাক, হানিফ, রূপম, আরফান, আসরাফুল, আদিপ, রিফাত, ফোয়াদ, হাবিব ও সামিউল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলাম আমিন, শিল্পপতি রবিউল্লাহ খান, আতাউর রহমান মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। দীর্ঘদিন ধরে তাদের সংগঠন মানবিক ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনগুলো সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

তারা আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

© 2019, All rights reserved.
Design by Raytahost