1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার
৩৫

শেখ কামরুল হাসান শাহা।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ বরণ, পান্তা-ইলিশ ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মো. নোয়াব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মো. মনসুর আহমেদ, দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আলী আকবর, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন শেখ, এশিয়ান টেলিভিশন গাজীপুর প্রতিনিধি মো. মোবারক হোসেন রনি, আনন্দ টিভি গাজীপুর প্রতিনিধি মো. শাকিল আহমেদ, জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার চিফ রিপোর্টার সাকিল আল ফারুকী, দৈনিক খবরপত্রের টঙ্গী প্রতিনিধি মো. বশির আলম, সাপ্তাহিক ঝুমুর পত্রিকার সম্পাদক মো. মাসুদ আলম, বঙ্গটিভির টঙ্গী প্রতিনিধি মোছা. শামিমা খানম, মো. মোস্তাফিজুর রহমান কাউসার, শারমিন খানম, মো. আশরাফুল আলম শ্রাবণ, মো. ফারুক হোসেন, মো. পারভেজ মারুফ, আব্দুল কাদেরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে পহেলা বৈশাখ উদযাপন করা আমাদের গর্ব। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।

উপস্থিত সাংবাদিকরা বছরের প্রথম দিনে এমন আয়োজনের জন্য টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান। তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে যেমন নববর্ষের আনন্দ ভাগাভাগি করা হয়েছে, তেমনি সহকর্মীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়েছে।

অনুষ্ঠানের শেষে অতিথিদের মাঝে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন করা হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost