1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

যৌথ বাহিনীর অভিযানে মোংলায় অস্ত্রসহ আটক ২।

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার
৫০

যৌথ বাহিনীর অভিযানে মোংলায় অস্ত্রসহ আটক ২।

বাগেরহাট প্রতিনিধি: জিসান কবিরাজ।

মোংলায় যৌথ বাহিনীর অস্ত্র বিরোধী অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) ও তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে পৌর শহরে তাদের নিজস্ব হাবিব ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে চতুর্থতলার একটি কক্ষ থেকে তাদের আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল। এসময় বিপুল পরিমাণ শটগান ও একনালা বন্দুকের গুলিও জব্দ করা হয়।

যৌথ বাহিনীর পক্ষে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম- উল- হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) কে ফেরীঘাট এলাকা হতে আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার প্রাপ্ত তথ্য অনুযায়ী কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ দল অভিযান এদিন রাত সাড়ে ১১টায় পৌর শহরের হাবিব ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে একটি অবৈধ বিদেশী শটগান, একটি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ এক লক্ষ টাকাসহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের অস্ত্র আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার দুপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা নেওয়ার পর আসামিদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost