1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

মিঠাপুকুরে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-১।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার
৬০

মেহেদী হাসান রিপুল,মিঠাপুকুর প্রতিনিধি-

রংপুরের মিঠাপুকুরে এক নারীর বাড়িতে ঢুকে ছিনতাইকারী ছুরিকাহত করে পালিয়ে যাওয়ার ঘটনায় পাশ্ববর্তী গ্রাম থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক পেশাদার চোরকে বাড়ি থেকে তুলে এনে একটি ক্লাব ঘরে আটকে রেখে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হলে ১ নং আসামিকে আটক করেছে রংপুর র‍্যাব-১৩। সোমবার (২৮-অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গত- ২৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে এগারো টার সময় মিঠাপুকুর উপজেলার ঢোলার পাড়া গ্রাম থেকে মৃত- নুরুল ইসলামের পুত্র আয়নুল হক নামে একজনকে মনোয়ারা বেগম (৫৫) ‘কে ছুরিকাহত করার ঘটনায় কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে তুলে নিয়ে আসে। আইনুলকে তুলে নিয়ে আসার পর বড় মির্জাপুর শান্তি সংঘ’ নামে একটি ক্লাব ঘরে আটকে রেখে নির্মম ভাবে পিটানো হয়। ২৫ (অক্টোবর) সকালে পুলিশ খবর পেয়ে আইনুলকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আইনুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনাটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যমে গুরুত্বের সহিত প্রচার হলে মিঠাপুকুর থানা পুলিশ মূল অপরাধীদের শনাক্তের চেষ্টা চালায়। এঁরই পরিপেক্ষিতে রংপুর র‍্যাবের একটি চৌকস দল এজাহার নামীয় মূল আসামি মেজবাহুর প্রধান(৫৫) কে,আটক করে।প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আইনুলকে হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অনন্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।  উল্লেখ্য যে, গত- ২৪ অক্টোবর রাত আনুমানিক ৯ টার সময় বড় মির্জাপুর গ্রামে মনোয়ারা বেওয়া নামে এক নারীর বাড়িতে ছিনতাই করার সময় বাঁধা দেওয়ায় ওই নারীকে অজ্ঞাত এক ছিনতাইকারী শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাহত করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই এলাকার চিহ্নিত চোর এবং একাধিক মামলার আসামি আইনুলকে তুলে এনে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost