1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

বিশ্ব ইজতেমার নিয়ে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে ৫ দাবি সাদপন্থিদের।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার
৬৪

বার্তা বন্ধন২৪ ডেস্ক 

বিশ্ব ইজতেমার নিয়ে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে ৫ দাবি সাদপন্থিদের বিশ্ব ইজতেমার নিয়ে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে ৫ দাবি সাদপন্থিদের

জুবায়েরপন্থিদের অভিযোগ মিথ্যা প্রমাণে ওপেন চ্যালেঞ্জ ও বিশ্ব ইজতেমার নিয়ে ৫ দাবি তুলে ধরেছে সাদপন্থিরা। আজ বুধবার (৬ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন সাদ অনুসারী আলেম-ওলামারা।

গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জোবায়েরপন্থিরা বিশ্ব ইজতেমার দখল ও সাদপন্থিদের নিয়ে যে সমালোচনা করেছে তার প্রতিবাদ করে সাতটি শর্তের ভিত্তিতে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে তা মিথ্যা প্রমাণের প্রস্তাব দিয়েছে সাদপন্থিরা।

শর্তগুলো হচ্ছে:

১. দারুল উলম দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী (দা. বা.) ও পাকিস্তানের শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীসহ (দা. বা.) ভারত ও পাকিস্তানের শীর্ষ আলেমরা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন।

২. সরকারের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

৩. গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন এবং লাইভ ও রেকর্ড সম্প্রচার করা হবে।

৪. সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখতে হবে।

৫. উভয় পক্ষের নির্দিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

৬. বিতর্কটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম অনুষ্ঠিত হবে।

৭. বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিশ্ব ইজতেমার আয়োজন ও পালনে সাদপন্থিরা জানিয়েছেন পাঁচটি দাবি। সেগুলো হলো:

১. মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

২. বিগত সাত বছরের বৈষম্য দূর করে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব নিজামুদ্দিন মারকাজ অনুসারী মূলধারা তাবলীগের বুঝিয়ে দিতে হবে।

৩. কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমা ময়দানের বৈষম্য দূর করে তাবলীগের মূলধারার সাথীদের হাতে বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছে।

৪. ১ ডিসেম্বর ২০১৮-তে টঙ্গীর ময়দানে যে দুজন হত্যা হয়েছে এবং কিশোরগঞ্জে ও নিউমার্কেট তিনজন হত্যা হয়েছে তাতে জুবায়েরপন্থিদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।

৫. সারা বাংলাদেশে মসজিদে উস্কানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost