1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

চাঁদাবাজ দখলবাজ হাইব্রিডদের স্থান বিএনপিতে হবে না,আমিনুল হক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার
৪২

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টারঃ 

চাঁদাবাজ দখলবাজ এবং ৫ আগস্টের পর যারা হাইব্রিড নেতা হয়েছেন তাদের স্থান মহানগর উত্তর বিএনপিতে হবে না। কর্মিবান্ধব, জনবান্ধন জনসেবার মন মানসিকতা ব্যক্তিদের এবং রাজপথে দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামে যারা সহকর্মী ছিলেন তাদের নতুন নেতৃত্বের অগ্রভাগে রাখা হবে। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টর খেলার মাঠে উত্তরা পশ্চিম থানা বিএনপির কর্মি সভা ও রাষ্ট্র মেরামতের বিএনপির ৩১ দফা বিষয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসব কথা বলেন।

উক্ত কর্মিসভা ও কর্মশালায় মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সভাপতি উত্তরা পশ্চিম থানা বিএনপির আব্দুস সালাম, উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড বিএনপির সদস্য বাদল হাওলাদার, উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন হাওলাদার, উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মামুন ভুঁইয়া, উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা পারভিন বেগম,ঢাকা মহানগর উত্তরের বিএনপির অঙ্গ সংগঠনের তাতী দলের সদস্য সচিব এম,এ,হান্নান, ঢাকা মহানগর উত্তরের শ্রমিক দলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, উত্তরা তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ৩১ দফা বাস্তবায়নে আমরা সকলে কাজ করছি। আমাদের সকলের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করত হবে। দলের বদনাম হবে এমন কাজ করা যাবে না। গত আন্দোলনে আমাদের দলের ৪২০ জন নেতাকর্মী শহীদ হয়েছে তাদের সকলকে মুক্তিযুদ্ধা হিসেবে সার্টিফিকেট দিতে হবে। এই এলাকায় বিনাভোটে ডামি ভোটে এমপি হয়েছে হাবিব হাসান ও খসরু। বিনাভোটে আর এমপি হওয়ার সুযোগ নেই। তাই জনসম্পৃক্তামূলক রাজনীতি করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost