1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডাঃ শাহীন জোয়াদ্দারের উপর সন্ত্রাসী হামলা 

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার
৪৩

অমিত সরকার 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ডিসেম্বর-২৪ তারিখে স্বনামধন্য চিকিৎসক সহকারী অধ্যাপক ডাক্তার শাহীন জোয়াদ্দার স্থানীয় কিছু সন্ত্রাসীদের হাতে হামলা শিকার হলেন। সরে জমিনে যেয়ে জানা যায় ডাক্তার শাহীন জোয়াদ্দার জরুরী ভিত্তিতে রোগী দেখতে সিঁড়ি দিয়ে নামার সময় স্থানীয় বখাটে মোঃ মুত্তাকিন পিতা, মোঃ আলমগীর গ্রামঃ বড় বাড়ি এলাকা এর সহিত ধাক্কা লাগে। এ সময় ডাঃশাহীন জোয়াদ্দার বখাটেদের বলেন তোমরা একটু দেখে শুনে সিঁড়ি দিয়ে নামতে পারতে এভাবে নামলে কেউ পড়ে যেতে পারে। ডাক্তারের এই কথা শুনে বখাটেরা তর্কে জড়িয়ে পড়ে ধস্তাধস্তি করে এক পর্যায়ে চলে যায় তারা। কিছুক্ষণ পরে মুত্তাকিন ফোন করে হাসিব শিকদার(২১) ছোট হাসিব (১৯)সহ বেশ কয়েকজন সঙ্ঘবদ্ধরা তাদের দল বল নিয়ে এসে মেডিকেল হাসপাতালের ৫০০ বেডের মেন ফটকের সামনে ডাক্তারকে এলোপাথাড়ি লাটিসুটা দিয়ে পিটাতে থাকে এ সময় তার একটি দাঁত ভেঙ্গে পড়ে যায়। এহেন পরিস্থিতিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ ফরিদপুর কোতয়ালী থানায় পুলিশকে ফোন দিলে পুলিশ দ্রুত গতিতে ঘটনাস্থল এসে নিয়ন্ত্রণ করেন। এ সময় পুলিশের হাতে মেডিকেলের ইন্টার্নি ডাক্তার ও অন্যান্য কর্মচারীরা মিলে হাসিব নামে একজনকে পুলিশের হাতে তুলে দেন। মেডিকেলের ডাক্তার ও নার্স এবং অন্যান্য কর্মচারীরা বখাটেদের গ্রেপ্তারের জন্য ১২ ঘন্টা সময় বেঁধে দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার কাছে দাবি করেন। পরবর্তীতে শৈলেন চাকমা আশ্বস্ত করলে মেডিকেলের ইন্টার্নি ডাক্তার নার্স ও অন্যান্য কর্মচারীরা যার যার কর্মস্থলে ফিরে যান। মেডিকেলের ডাক্তার নার্স ও কর্মচারীরা অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার কাছে তারা ২৪ ঘন্টা ব্যাপী মেডিকেলের ভিতরে পুলিশী ডিউটি করবে মর্মে একটি আবেদন করেন। শৈলেন চাকমা সার্বিক দিক বিবেচনা করে মেডিকেলে পুলিশ দিতে সম্মতি জ্ঞাপন করেন এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান কে নির্দেশ দেন সার্বক্ষণিক মেডিকেলে পুলিশি ডিউটি দেওয়ার জন্য। মোঃ হাসিবকে কোতয়ালী থানার এস আই ফাহিম ফয়সাল তরফদার ও এস আই মোর্শেদ এবং অন্যান্য পুলিশ সদস্যগণ দ্রুত গতিতে পুলিশের কাভাট ভ্যান করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ দৈনিক বার্তা বন্ধন ২৪ এর সাংবাদিকদের বলেন ভিডিও ফুটেজ দেখে সকল বখাটেদেরর সনাক্ত করে তাদের ব্যাপারে একটি মামলা দায়ের করবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost