1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

ভাদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার
৪৮

বি. এম. আশিক হাসান, জ্যেষ্ঠ প্রতিবেদক:

গত মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪, সকাল ১১ ঘটিকায় গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

ভাদাম উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কামাল আহমেদ এর সভাপতিত্বে এবং হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম জনি’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫২ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ আতাউর রহমান তিনি তার বক্তব্য বলেন ভাদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রেজাল্টে অত্র ৫২ নং ওয়ার্ডের মধ্যে সেরা রেজাল্ট করেছে এর কৃতিত্ব শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং অভিভাবকদের তদারক্ষীর কারণে সম্ভব হয়েছে। তিনি বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক সাইদুল ইসলাম জনির অক্লান্ত পরিশ্রমে

এবং বিচক্ষণ পরিচালনার মাধ্যমে এই সফলতা এসেছে বলে মনে করেন। তিনি আরও বলেন এ বিদ্যালয়ের আশেপাশের শিক্ষার্থীরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে এখানেই যেন লেখাপড়া করার আহ্বান জানান। পরিশেষে তিনি অত্র বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান নূর, ভাদাম দারুন নাজাত কওমি মাদ্রাসার সভাপতি হাজী মোহাম্মদ মামুন খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ, বেস্ট ট্রেড টেক ইন্টারন্যাশনাল’র সিইও ইঞ্জিনিয়ার মোঃ ইসমাঈল হোসেন, অত্র বিদ্যালয়ের পরিচালক টিপু সুলতান, ৫২ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন, আব্দুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাখাওয়াত হোসেন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদ মোঃ কামাল আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাসুম মিয়া প্রমুখ,

পরিশেষে বার্ষিক পরীক্ষার ফলাফল এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost