1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা  বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী  ফয়সাল আহমেদ কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আহ্বায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ। দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রবাসীদের পক্ষ থেকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও দোয়া কামনা।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার
৫৭

মো: সেলিম রানা সৌদি আরব

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মানবজাতির জন্য আল্লাহর বিশেষ নিয়ামত হিসেবে আগমন করে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস কেবল রোজা পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, গুনাহ থেকে বিরত থাকা এবং মানবতার সেবায় আত্মনিয়োগের মাস। এই মাসে ইবাদত-বন্দেগি বৃদ্ধি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারা আরও জানান, প্রবাস জীবনে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ অত্যন্ত প্রয়োজনীয়। মুসলমান মুসলমানের ভাই—এই চেতনা ধারণ করে প্রবাসে একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েই কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমানে সংগঠনের সদস্যরা সৌদি আরবের পবিত্র নগরী মক্কা-এ আবাসিক হোটেল খাতে কর্মরত থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা পবিত্র রমজান মাসে প্রবাসী ভাইদের সঙ্গে সম্মিলিতভাবে রোজা পালন ও ইফতার করার মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে চান। একই সঙ্গে দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং মানবতার কল্যাণে কাজ করে যেতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান মাস ইহকাল ও পরকালের কল্যাণ অর্জনের শ্রেষ্ঠ সময়। এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদত, ধৈর্য, সংযম ও আত্মসংশোধনের মাধ্যমে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে সকল মুসলমানের প্রতি।শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়—তিনি যেন মুসলিম উম্মাহর সকল গুনাহ ক্ষমা করেন, রোজা ও ইবাদত কবুল করেন এবং সবাইকে শান্তি, কল্যাণ ও জান্নাতের পথপ্রাপ্তি দান করেন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2019, All rights reserved.
Design by Raytahost