1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

এই নির্বাচনের মধ্য দিয়ে ’৭১-এর স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে জনগণ -মির্জা ফখরুল 

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার
৬১

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে ঘিরে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ’৭১-এর স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে। বিভাজন ও বিভ্রান্তির রাজনীতি প্রত্যাখ্যান করে মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকেই সমর্থন জানিয়েছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়ায় অবস্থিত শ্রীরামকৃষ্ণ মন্দিরে শ্রীরামকৃষ্ণ দেব-এর ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অপচেষ্টা মোকাবিলা করতে সক্ষম। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল দেশের মানুষকে বিভাজনের অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু গত নির্বাচনে সচেতন জনগণ সেই অপচেষ্টার দাঁতভাঙা জবাব দিয়েছে। সব ষড়যন্ত্র পরাজিত করে তারা ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি, রামকৃষ্ণ মিশন পরিচালন পর্ষদ, ঢাকা। বিচারপতি শ্রী সৌমেন্দ্র সরকার, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পরম পূজনীয় স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম।

বর্ধিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ আশ্রম ও মিশন, দিনাজপুর।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শ্রীমতী নিবেদিতা পাল, সহকারী অধ্যাপক, বায়োকেমিস্ট্রি বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী নীতিশ কুমার বক্সী, সভাপতি, শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, রামকৃষ্ণ আশ্রম, ঠাকুরগাঁও।ধর্মীয় ও মানবকল্যাণমূলক বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ভক্ত, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2019, All rights reserved.
Design by Raytahost