1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

গাজীপুরে মাদকসহ আটক যুবদল নেতা রুবেল সরকার 

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩২ বার
৪৪

নিজস্ব প্রতিনিধি 

গাজীপুরে মাদকসহ আটক যুবদল নেতা রুবেল সরকারকে বহিষ্কার—কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তি

গাজীপুরের গাছা ও পুবাইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যুবদল নেতা রুবেল সরকার আটক হওয়ার পর তাঁকে সকল দায়িত্ব থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রুবেল সরকারের বিরুদ্ধে সাংগঠনিক ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উল্লেখ করে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে রুবেল সরকারকে বহিষ্কার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে ছিলেন।

মাদকের আসর থেকে আটক রুবেল সরকার গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুবাইল থানা পুলিশের একটি বিশেষ দল তালতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজীবের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনের সময় যুবদল নেতা রুবেল সরকারসহ আরও আটজনকে আটক করা হয়।পরে তল্লাশিতে রাজীবের দেখানো স্থানে একটি গোপন ঘর থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অভিযানস্থল থেকে কয়টি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

দলীয় সিদ্ধান্ত কঠোর—যুবদলরুবেল সরকারের এমন কর্মকাণ্ডে যুবদলের আদর্শ ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় যুবদল জানিয়েছে, মাদক ও অপরাধে জড়িতদের সংগঠনে কোনো স্থান নেই। সংগঠনের সভাপতি আব্দুল মনোয়ার মুনা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলকে কলুষমুক্ত ও নৈতিকভাবে শক্তিশালী রাখতে শৃঙ্খলাবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া সাংবাদিকদের কাছে এ বহিষ্কার সিদ্ধান্তটি প্রেরণ করেন।দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অপকর্মতার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

© 2019, All rights reserved.
Design by Raytahost