1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

মীরসরাইয়ে ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৩ বার
৫৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিভিন্ন ডায়াগনস্টিক ও হাসপাতাল গুলো নিয়ে গঠিত ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ (রোববার) মীরসরাই উপজেলার মিঠাছড়া বাজারস্থ রয়েল কিচেন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এসোসিয়েশনের সভাপতি, বারইয়াহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম, কামাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন নিশান, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক আবুল খায়ের, কার্যকরী কমিটির সদস্য আব্দুর রহমান ঈশান, সদস্য ফরিদ উদ্দিন খন্দকার, বারইয়ারহাট কলেজের বাংলা বিভাগের ডাঃ ওসমান গনি ভূঁইয়া রাহাত সহ উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক, পরিচালক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে মিঠাছড়া মাদরাসা মসজিদের খতিব মাওলানা খুরশেদ আলম এর পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে সমন্বয়, নৈতিকতা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং হাসপাতাল মালিকদের প্রতি দুস্থ অসহায় রোগীদের স্বল্পমূল্যে, ক্ষেত্র বিশেষ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ও আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

© 2019, All rights reserved.
Design by Raytahost