আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছবিখারপাড় গ্রামের বাসিন্দা মাধ্যমিক স্কুল শিক্ষক সৈকত বাড়ৈ,পিতাঃমৃত বিনয় বাড়ৈ। শিক্ষকের মেয়ে অন্নেসা বাড়ৈ,নিউটেনের জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। গতকাল ২৫/০৩/২০২৬ইং রোজ বুধবার বিকাল তিন ঘটিকার সময় বাড়িতে খোজাখুজি করলে তাকে আর পাওয়া যাচ্ছে না।অনেক খোজাখুজির পরে খবর পাওয়া যায় যে আগৈলঝাড়া উপজেলা বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের তরনী বিশ্বাসের, ছেলে তন্ময় বিশ্বাস, অপ্রাপ্ত বয়স্ক এবছর এসএসসি পরীক্ষার্থী।
নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত।ছেলে তন্ময় বিশ্বাস বয়স ১৬ বছর। মেয়ে অন্নেসা বাড়ৈ বয়স ১৫ বছর। উভয়ে প্রেমের মোহতে পরে একে অপরের হাত ধরে পালিয়ে গেছে।ছেলের পরিবারের কাছ থেকে জানা যায় মেয়ের বাবা ছেলের বাড়িতে মেয়েকে নিয়ে যায় একথা বলে যে ওখানে তোকে রেখে আসবো।ছেলের বাড়িতে শিক্ষক মেয়েকে নিয়ে সেখান থেকে আবার মেয়েকে গালমন্দ করে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসার পরে তাকে টর্চার করা হয়েছে বলে যানা যায়। মেয়ে ছেলেকে ফোন করে তাকে নিয়ে যাওয়ার কথা বললে দুইজনের সম্মতিতে পালিয়ে যায়। ২৪ ঘন্টা পার হয়ে গেলে ও দুইজন কোথায় আছে। এখনো কোন খবর পাওয়া যায় নাই।মেয়ের
পরিবারের আত্মীয় স্বজনরা সবদিকে খোজাখুজি করে এখনো কোন খবর দিতে পারে নাই । মেয়ের মামা অজয় হালদার গ্রামঃবড়মাগরা এবং প্রতিবেশী মৃত্যুন্জয় এর সাথে কথা বলে যানা যায়। তারা আগৈলঝাড়া থানায় অভিযোগ দিয়েছে। এবং ছেলের পরিবার অসহায় কোথায় কার কাছে এর সমাধানের জন্য যাবে কিছুই তারা ভেবে পাচ্ছে না। তাদের ছেলে এবছর এসএসসি পরীক্ষার্থী। তার জীবনটা খাদের কিনারায় তারা হতাশ। ছেলের মাও মেয়ের মায়ের সাথে কথা বলে যানা যায়। দুইটি পরিবারের সদস্যরা নিজেদের অত্তমর্যাদা সম্মান হানি করা ছেলে মেয়ে। অপ্রাপ্ত বয়স্ক ওরা এখনো সংসার জীবন কি জিনিস বুঝে না ওরা ওদের মা বাবার কাছে ফিরে আসুক এটাই তাদের আসা প্রত্যাশা।
Leave a Reply