এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দিবস দুটি পালনে বিস্তারিত ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে ২৫ ও ২৬ মার্চের জন্য পৃথক পৃথক কর্মসূচি চূড়ান্ত করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো: ২৫ মার্চ (গণহত্যা দিবস) দিনটি স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া রাত ১০টা ৩০ মিনিটে প্রতীকী হিসেবে এক মিনিট ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসসে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হবে। উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ, আকর্ষণীয় শরীরচর্চা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে। মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদুল ফিতর থাকায় কাপাসিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সভায় সংশ্লিষ্ট বাহিনীকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
এস-সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. যোবায়ের হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এফ এম কামাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুলহুদা লিটনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম মাসুদ কাপাসিয়া গাজীপুর ০১৬১০০২০২৭০ ১১-০৩-২০২৬ ইং
Leave a Reply