নিজস্ব প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন উত্তরা সোনারগাঁও জনপদ ১২ নং সেক্টরে ঈগল এজেন্সির মালিক জনাব মোঃ আব্দুর রাকিব তার এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ইতিবাচক আলোড়ন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন শ্রেণির, প্রতিদিন সুবিধাবঞ্চিত, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় প্রতিদিন প্রায় ৫-৭ শতাধিক মানুষের হাতে ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে এবং আরও ২ শতাধিক মানুষ ঈগল এজেন্সিতে ইফতার করেন। আয়োজক সূত্রে জানা গেছে, এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন প্রতিদিন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈগল এজেন্সির মালিক জনাব মোঃ আব্দুর রাকিব ব্যাবসায়ী পরিচয়ের বাইরেও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই একজন মুসলিমের প্রকৃত পরিচয়। বিশেষ করে রমজানের মতো পবিত্র মাসে এমন ধারাবাহিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করছে।
অনেকেই সমাজে বিত্তবান আছেন কিন্তু গরিব অসহায়, শ্রমিক সহ সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসেননা। এ বিষয়ে আব্দুর রাকিব বলেন দেশের সকল মানুষের সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদ-উল ফিতর-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ান। ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ।”
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এ বিষয়ে আব্দুর রাকিব বলেন, “রমজান আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী এই কার্যক্রম পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে।”
তার এই উদ্যোগকে ঘিরে স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ব্যাবসায়ীদের মাঝে একটি দায়িত্বশীল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন হয়েছে।
Leave a Reply