মোঃরাছেল আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র প্রবাসী যুক্তরাষ্ট্র বিএনপির দপ্তর সম্পাদক ওহিদুজ্জামান নিলু।
গণসংযোগকালে তিনি বাগধা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় তার বহরে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
গণসংযোগে ওহিদুজ্জামান নিলু ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ভোট চেয়ে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পাশে দাঁড়াতে হবে।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তিতু বখতিয়ার, জামাল বখতিয়ার, ফারুক আকন, রেজাউল আকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
Leave a Reply