1. news2@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. bartabandhan24@gmail.com : Sakil Sakil : Sakil Sakil
  3. news@bartabandhon24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক বিজয় বাংলার নির্বাহী সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন উদযাপন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও পান্তা-ইলিশ ভোজ অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন হাজী আব্দুস ছালাম ভুইয়া আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ। শ্রীপুরে বন কর্মকর্তার ঘুষ-বাণিজ্যের অভিযোগ। সন্ধান চাই -সন্ধান চাই- সন্ধান চাই  নরসিংদী সদর হাসপাতালে চেইন ছিনতাই: আটক ৪, চেইন উদ্ধার হলেও আইনি পদক্ষেপ নেই । মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের মুল হোতা মনির বেপারী গ্রেফতার,ন্যায় বিচারের দাবী ফারজানার।

টঙ্গীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ জমির মালিকদের প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২৫ বার
৩৯

গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার একটি পরিবারের পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ঘটনায় ওই পরিবারের সদস্যরা তাদের জীবনের নিরাপত্তা চেয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোসা: শামীমা খানম জানান, টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তিতে পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস আসছে। কিন্তু স্থানীয় এলাকার একটি মহল ওই সম্পত্তি দখল করতে বিভিন্ন ভাবে পায়তারা করছে।

ওই মহলটি গাজীপুর সিটি কর্পোরেশনের রাস্তা করার কথা বলে ওই সম্পত্তি থেকে ১শতাংশ জায়গা নিয়ে যায়। অথচ ওই জমির আশপাশের মালিকরা কেউ সিটি কর্পোরেশনের রাস্তার জন্য কোন জায়গা দেয়নি। প্রভাবশালী মহলটি ওই বাড়িওয়ালাদের সাথে আতাত করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশ প্রশাসনসহ স্থানীয়দের কাছে প্রতিকার চেয়েও তারা কোন প্রতিকার পায়ননি। তারা বর্তমানে তাদের পৈত্রিক সম্পত্তিতে বসবাস করতে পারছেন না।

ভুক্তভোগীরা এর প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। তাদের হামলায় ভুক্তভোগী শামীমা খানমের একটি চোখ প্রায় অন্ধ হয়ে গেছে। এখন তারা নিরুপায় হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কোথাও কোন প্রতিকার পাচ্ছেন না। ভুক্তভোগীরা স্থানীয় পুলিশ প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost